বাংলার রাজনীতির ফোকাস পয়েন্ট কার্যত কলকাতা থেকে সরে এসে এখন মেদিনীপুরের বুকে! সেখানের ঘরের ছেলে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বাংলার রাজনীতি একাই কাঁপাচ্ছেন। এদিকে, মন্ত্রিত্ব থেকে ইস্তফার পর শুভেন্দু পর্বে বহু অধ্যায় যোগ হয়েছে। তারপর আজ তমলুকে শুভেন্দুর সভা ঘিরে তুঙ্গে উত্তেজনা। অন্যদিকে দাদার অনুগামীদের কোন স্ট্র্যাটেজি স্থির হওয়ার দিকে, তা নিয়ে উঠছে একাধিক তথ্য।
ক্ষুদিরামের জন্মদিনে উপলক্ষ্য এদিন একাধিক কর্মূচিতে যোগ দিচ্ছেন শুভেন্দু অধিকারী।এদিন সকালে তমলুকের হাসপাতাল মোড় থেকে শুভেন্দুর মিছিল যতই এগিয়েছে ততই বেড়েছে ভিড়।তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, প্রতিবারই এমন মিছিল হয়। ক্ষুদিরাম বসুর জন্মদিন পালনে এদিন তাঁর একাধিক সভা, কর্মসূচি রয়েছে। বিকেলে তিনি গড়বেতা যাচ্ছেন বলেও খবর। এদিন হ্যামিল্টন স্কুলে গিয়ে বক্তব্যও রাখেন শুভেন্দু।
এদিন হ্যামিল্টন স্কুলে পৌঁছে শুভেন্দু অধিকারী শহিদ ক্ষুদিরাম বসুকে স্মরণ করেন তাঁর ১৩১ তম জন্মবার্ষিকীতে। পাশাপাশি, তাঁর কণ্ঠে এদিন 'বন্দোমাতরম' ও 'জয়হিন্দ' এর স্লোগান শোনা যায়। যে স্লোগান তৃণমূলের সভার অতিপরিচিত অংশ। ফলে জল্পনা থেকেই যাচ্ছে, তবে এদিনের মিছিল থেকে সভা সমস্তটাই শুভেন্দু অরাজনৈতিকভাবে করেন। তৃণমূল সাংসদ থাকা শুভেন্দু এদিনও তমলুকের মিছিলে হাতে দেশের জাতীয় পতাকা নিয়েই পদযাত্রায় অংশ নেন। ফলে জল্পনার মাত্রা তিনি চড়িয়েই রাখছেন।





0 coment rios: