বাপের বাড়ি যাওয়া নিয়ে শ্বশুরবাড়ির সঙ্গে গন্ডগোল অভিমানে আত্মঘাতী গৃহবধূ।বসিরহাট থানার শশীনা গ্রামের ঘটনা। বধূ বছর বাইশের শিউলি দাসের স্বামী পলাশ দাশ ও শাশুড়ি সঙ্গে বাপের বাড়ি যাওয়া নিয়ে গন্ডগোল হত প্রায়ই।গতকাল বৃহস্পতিবার স্বামী পলাশ দাস বাপের বাড়ি যেতে দিতে অস্বীকার করে। আজ শুক্রবার ভোর বেলা নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় গৃহবধূ ।
স্বামী পলাশ দাসের অভিযোগ তাকে বাপের বাড়ি যেতে দিতে রাজি না হওয়ায় অভিমানে গলায় ওরনা দিয়ে পাশের ঘরে আত্মহত্যা করে।ওই গৃহবধূর বাপের বাড়ি টাকি পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের সৈয়দপুর এলাকায়। মৃতের বাপের বাড়ির অভিযোগ কয়েকদিন ধরে ওই গৃহবধূর বাপের বাড়ি যাওয়া নিয়ে স্বামীর সঙ্গে ঝামেলা চলছিল। আজ সকালে স্বামী পলাশ দাশ দেখতে পায় পাশের ঘরে ঝুলন্ত অবস্থায় ঝুলছে বধুর মৃতদেহ।
এরপর বসিরহাট থানা পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল থানা পুলিশ এসে দেহ উদ্ধার করে বসিরহাট হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পুরো বিষয়টা তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। মৃতের বাপের বাড়ি থেকে এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। এর পিছনে শুধুই বাপের বাড়ি না যেতে পেরে আত্মঘাতী বধু না অন্য কোনো কারণ আছে সেটাও খতিয়ে দেখছে পুলিশ।




0 coment rios: