বসিরহাট মহাকুমার হাসনাবাদ থানার বাইনারি গ্রামের বছর ১৬র একাদশ শ্রেণির ছাত্রী সীমা বর্মন, গতকাল বুধবার সকাল থেকে নিখোঁজ ছিল ।আজ বৃহস্পতিবার ভোর বেলায় বাড়ির সামনের পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখা যায়। তারপর স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে হাসনাবাদ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ।টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে মৃত ছাত্রীর বাবা মনোরঞ্জন বর্মন বলেন সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, ওই ছাত্রীকে।
এমনকি মৃত ছাত্রী নাকি পুকুরে সাঁতার কাটতেও পারে না। তার জন্যই মৃত্যু না অন্য কোনো কারণ আছে সেটা খতিয়ে দেখছে পুলিশ । ছাত্রীর মৃত্যু নিয়ে দানা বেঁধেছে রহস্য। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। মৃত ছাত্রী খেজুর বেড়িয়া হাইস্কুলের একাদশ শ্রেণীতে পড়তো। এলাকায় মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত, ছাত্রীর মৃত্যুর ঘটনা কিছুতেই মেনে নিতে পারছে না স্কুলের সহপাঠী থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকারা ও গ্রামের মানুষ। তারা দাবী জানিয়েছে কি করে মৃত্যু হল তার সঠিক তদন্ত হোক।



0 coment rios: