শ্রমিকদের কাজে গাফিলতির কারণে মিলের উৎপাদন কম হওয়ার কারণে মিলটি আর্থিক লোকসানের মুখে পড়ায় আজ সকাল থেকে বন্ধের নোটিশ ঝুলিয়ে দিলো ভাটপাড়া রিলায়েন্স জুট মিল কর্তৃপক্ষ। আজ সকালে কাজে যোগ দিতে এসে মিলের গেটে জুটমিল বন্ধের নোটিশ দেখতে পেয়ে শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়ে।
মিলে গেটের সামনে ঘোষপাড়া রোড অবরোধ করে তারা। শ্রমিকদের অভিযোগ দীর্ঘদিনের বকেয়া পিএফ এর টাকা দাবি করেছিল শ্রমিকরা। সেই টাকা দেওয়ার জন্যই ষড়যন্ত্র করে মিলটি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ বলে অভিযোগ শ্রমিকদের। ভাটপাড়া এরফলে এই জুটমিলে আচমকা এই মিল বন্ধের ফলে কর্মহীন হয়ে পড়ল প্রায় 4 হাজার শ্রমিক।



0 coment rios: