আজ সকালে নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমনে আসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।সেখানে সাংবাদিকদের গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বারবার করে বলা কে ভাইপো নাম নিতে, কাকে ভাইপো বলছেন তার নাম নিতে এই প্রশ্নের উত্তর দেন তিনি। এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষের নাম করে গুন্ডা বলা এবং কৈলাস বিজয়বর্গী কে বহিরাগত বলা। কৈলাশ বিজয়বর্গীয়র ছেলেকে গুন্ডা বলা। এই সব প্রশ্নের উত্তরে প্রাতঃভ্রমণ শেষে দিলীপ ঘোষ বলেন যে কে গুন্ডা সে তো পঞ্চায়েত ইলেকশনে আমরা দেখেছি। আমাকে গুন্ডা কেন মাফিয়াও বলেছেন। উনি সাত কোটি টাকার বাড়িতে থাকেন আর আমি লোকের বাড়িতে থাকি। তাই কে মাফিয়া বোঝা যাচ্ছে। ওনার কনভয়ে ২৫ টা গাড়ি থাকে আর কি কি থাকে সবাই জানে। কে মাফিয়া বোঝা যাচ্ছে। সেই জন্য হতাশা চরম পর্যায়ে চলে গিয়েছে তাই রাস্তায় গিয়ে চিৎকার করতে হচ্ছে।
ভাইপো বলেছে তো কি হয়েছে। আদর করে ভাইপো বলেছে। দিল্লিতে যুবরাজকে পাপ্পু বলে। তো কি হয়েছে। পাপ্পু বললে ভালো হবে। সেটাও বলা হবে। আমি ভাইপো বলছি না। আমি তো বলছি খোকাবাবু। যদি কেউ আদর করে বলে কি হয়েছে। উনি তো কোলে চড়ে রাজনীতিতে এসেছেন। এখনো কোলেই আছেন। লরুন। যে লোকেরা পার্টির জন্য রক্ত দিল প্রাণ দিল ঘাম দিল তাঁরা আজ ব্রাত্য হয়ে যাচ্ছেন। রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। হাতজোড় করে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকছেন আর উনি কোলে চড়ে রাজনীতিতে এসে এমপি হয়ে যাচ্ছেন। এটা কেউ যদি বলে ক্ষতি কি। এতো চিৎকার চেঁচামেচি করে মানুষ কে বোঝানো যাবে না। লোক সব জানে। লোক দশ বছর ধরে দেখছে কে কি করেছে। প্রাইভেট প্রোপাইটি করা হয়েছে। পুরো কালীঘাটকে ফাঁকা করে দেওয়া হয়েছে। লোকজনকে ওখান থেকে উজাড় করে দেওয়া হয়েছে। লোকের জমি জমা বাড়ি দখল করে নেওয়া হয়েছে। আর আমি হয়ে গেলাম মস্তান, মাফিয়া, আমি গুন্ডা। গুন্ডামোর দেখেছো কি। যদি এতে গুন্ডামি মনে হয় তাহলে আমি সাধারণ মানুষের জন্য গুন্ডামি করছি। সাধারণ মানুষের উপর যে অত্যাচার হয় সেইজন্য গুন্ডামি করছি। সবে তো শুরু করেছি। গুন্ডামির দেখেছেন কি। অনেক দেখতে হবে এখনো।কোনও আইনি পদক্ষেপ করবেন কি। এর উত্তরে তিনি বলেন।দেখছি। আমাদের উকিল ব্যাপারটা দেখছেন। আইনি নয় সমাজের মানুষের চিন্তা ভাবনা করা উচিত কি ধরনের ভাষা প্রয়োগ করা উচিত প্রকাশ্যে। কেউ যদি মনে করে মালিক হয়ে গিয়েছে জিতে গিয়ে সে ভুলে গেছে মানুষ তুলতেও পারে আবার ফেলতেও পারে।



0 coment rios: