ভাটপাড়া রিলায়েন্স জুটমিল বন্ধের সাথে সাথে একই দিনে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল জগদ্দল থানার অন্তর্গত শ্যামনগরে ওয়েভারলী জুট মিল। কাঁচা পাটের আমদানির অভাবে অনিদিষ্ট কালের জন্য এদিন বন্ধ হয়ে গেলো জুট মিলটি। কর্মহীন ৩ হাজার শ্রমিক। আজ সকালে কাঁচামালের অভাবের কারন দর্শিয়ে গেটে নোটিশ লাগিয়ে দেয় মিল কর্তৃপক্ষ। শ্রমিকরা কাজে যোগ দিতে এসে ফিরে যায়।



0 coment rios: