Sunday, 22 November 2020

নিউটাউনে কাজের বরাত নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজি, উত্তেজনা এলাকায়

 

নিউটাউনের পাথরঘাটা গ্রাম পঞ্চায়েত এর ২১৭ নাম্বার বুথ সভাপতি বাবলু মোল্লার বাড়িতে বোমা মারার অভিযোগ।বিভিন্ন কাজের বরাদ পাওয়া নিয়ে তৃণমূূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ।সকালে সাপুরজির কাছ থেকে উদ্ধার আরো তিনটি বোমা।ঘটনার তদন্তে টেকনোসিটি  থানার পুলিশ। স্থানীয় সুত্র থেকে জানা যায় গতকাল রাত ১২ টা নাগাদ বাবলু মোল্লার বাড়ির সামনে তিনটি বোমা মারা হয় বলে অভিযোগ।তাদের অভিযোগ বেশ কিছু দিন ধরে এলাকায় বিভিন্ন কাজের বরাদ নিয়ে ঝামেলা চলছিল তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে।
তাদের দাবি তারা রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর করের  অনুগামী।আর যারা বোমা মেরেছে তারা তাপস চ্যাটার্জীর অনুগামী।এলাকার কাজ বুথ সভাপতির অনুগামীরা করছিল ।সেখান থেকে তাপস চ্যাটার্জীর অনুগামীদের ভাগ দিতে হবে এই নিয়ে ঝামেলা চলছিল বলে অভিযোগ।আর সেই কারণে গতকাল গভীর রাতে বোমা মারা হয়।তাদের আরও অভিযোগ থানায় জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ।আজ সকালে সাপুরজি এলাকার কিছু দূরে তিনটি বোমা উদ্ধার করে পুলিশ।এলাকায় উত্তেজনা রয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে টেকনোসিটি থানার পুলিশ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: