Saturday, 21 November 2020

সুস্থ রোগী মৃত, মৃত রোগী সুস্থ,গাফিলতির চূড়ান্ত নজির খড়দহ বলরাম হাসপাতলে

 কোভিড আক্রান্ত সুস্থ রোগী কে  হাসপাতাল থেকে নিতে এসে রোগির পরিজনরা দেখে তাকে অনেক দিন আগে পুড়িয়ে দেওয়া হয়েছে। খড়দহ বলরাম হাসপাতালে কোভিড আক্রান্ত মোহিনি মোহন মুখার্জির পরিবার এসে হতচকিত। তারা এসে দেখে চিকিৎসার পর কোভিড নেগেটিভ যে রোগী কে তাদের দেওয়া হচ্ছে তার নাম শিবনাথ ব্যানার্জি। মোহিনি মোহন মুখার্জিকে গত ১৫ নভেম্বর পুড়িয়ে দেওয়া হয়েছে আলাম বাজার শ্মাশান ঘাটে।গত সাত নভেম্বর তাকে বারাসাত কোভিড হাসপাতলে পাঠানো হয় কোভিড চিকিৎসার জন্য। 
এ যেন উদর  পিন্ডি বুদোর ঘাড়ে!! আজ মোহিন মোহনের বাড়ির লোক কে ডাকা হয়, তাদের রোগী বাড়ি নিয়ে যাবার জন্য।তারা এসে দেখে তাদের পরিজন নয়,যে রোগীকে হাসপাতাল কর্তৃপক্ষ মোহিন মোহন মুখার্জির নামে তাদের দিচ্ছেন  তার নাম শিবনাথ ব্যানার্জি। তিনি বিরাটির বাসিন্দা। হতচকিত হয়ে  স্থানীয় খড়দহ পুরসভার চেয়ারপার্সন কাজল সিনহার দারস্থ হন মৃতের পরিবার।এরপরে খোঁজ নিয়ে দেখা যায় এক জনের নামের ফাইল আরেক জনের ফাইলে ঢুকে যাওয়ায় এই বিপত্তি হয়েছে।





শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: