পশ্চিমবঙ্গে কোনো সিন্ডিকেট ও কাটমানি হয় না বলে এদিন জানালেন ফিরহাদ হাকিম ।তিনি জানিয়েছেন কাটমানি প্রসঙ্গ সবথেকে প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরেন এবং এই অব্যবস্থার বিরুদ্ধে তিনি প্রথম রুখে দাঁড়ান ।তার পরবর্তী সময়ে বিজেপি একে নিয়ে রাজনৈতিক ইস্যু দাঁড় করিয়েছে এবং এই রাজ্যে কোথাও কোনো সিন্ডিকেট হয় না। যা হতো তা আগে 2011 আগে। 2011 সালের পর থেকে কিছুই হয়না এবং 2011 সালের পর থেকে এ রাজ্যে রাজনৈতিক মৃত্যু নেই বলেও দাবি করেছেন ফিরহাদ হাকিম ।তিনি জানিয়েছেন বিজেপি সব সময় মরা ধরার রাজনীতি করে ।আসলে তারা অবসাদে ভোগে এবং মৃত্যুর মুখে চলে যায় বলেও জানিয়েছেন তিনি ।পাশাপাশি তিনি জানিয়েছেন বিজেপির সবসময় দাবি করে তাদের 125 জন রাজনৈতিক কর্মী মারা গেছেন।
অমিত শাহার কাছে চ্যালেঞ্জ জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে 125 জন বিজেপি কর্মী মারা গেছে তাদের নাম এবং লিস্ট ধরে দেওয়া হোক তিনি সব দেখিয়ে দেবেন কোথায় 125 জন কিভাবে মারা গেছে ।এর পাশাপাশি তিনি জানিয়েছেন সি এ এ নিয়ে বিজেপি যে বড় বড় কথা বলছে তা হলে তারা কি বলতে চায় সবাই 1971 সালের আগে লোক ।যদি তাই হতো তাহলে মতুয়া সংগঠনের শান্তনু ঠাকুর তিনি কীভাবে সংসদ হতেন। তাহলে তিনি কি বাইরে থেকে এখানে এসেছেন ।যদি বাইরে থেকে এখানে আসেন দেশে তাহলে তিনি কি করে সংসদ হতে পারেন ?আসলে তা কখনই নয় শান্তনু ঠাকুর ঠাকুর এদেশে এ রাজ্যের ।বিজেপি জোর করে মানুষের উপর প্রভাব খাটানোর চেষ্টা করছে বলেও জানিয়েছেন তিনি ।অন্যদিকে তিনি জানিয়েছেন এই বাংলা প্রগতির বাংলা তাকে আটকানোর চেষ্টা করছে বিজেপি।



0 coment rios: