দুর্গাপুরের সগড়ভাঙার কাছে একটি বেসরকারী কারখানায় মর্মান্তিক মৃত্যু হল এক শ্রমিকের।মৃতের নাম দেবীপ্রসন্ন নন্দী(৪৫)।দেবীপ্রসন্ন নন্দী রবিবার রাত্রিতে ডিউটিতে ছিলেন, কর্মরত এই শ্রমিক আজ ভোরে যখন কাজ করছিলেন ঠিক তখন একটি লোহার রড আচমকা তার বুকে লাগে,তড়িঘড়ি ওই ঠিকা শ্রমিককে দুর্গাপুর ই.এস. আই হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
দেবীপ্রসন্ন নন্দী নামে ওই ঠিকা শ্রমিক দুর্গাপুরের ৩৮নম্বর ওয়ার্ডের অঙ্গদপুর রাতুড়িয়া শিল্পতালুকে হেডকোয়ার্টারের বাসিন্দা বলে জানা গেছে।এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় কারখানা চত্বরে।



0 coment rios: