ছট পুজোর দ্বিতীয় দিনে অর্থাৎ এদিন ভোর বেলা গঙ্গার ঘাটে এবং কৃত্রিম জলাশয় গুলিতে পালন করা হল ছট পুজো। সেই মতো এদিন কামারহাটির গঙ্গার ঘাটে সকাল থেকেই ছট পুণ্যার্থীদের ভিড় চোখে পড়ে। নিয়ম অনুযায়ী ছট পুজোর প্রথম দিন বিকেল বেলা চার ঘণ্টা এবং পরের দিন ভোর বেলায় দু'ঘণ্টা ধরে পালিত হয় ছট মাঈযার পুজো ।কামারহাটির গঙ্গার ঘাটে পুণ্যার্থীরা গঙ্গা স্নান করে পুজো করেন। শুধু তাই নয় তার সঙ্গে তারা শব্দবাজি এবং আতশ বাজি ফাটানো শুরু করে। যদিও তা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নিষেধ ছিল। তবে এ বছর ছট পুজোর জন্য রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবর সম্পূর্ণভাবে বন্ধ ছিল।
গতকাল থেকে এদিন সকাল পর্যন্ত রবীন্দ্রসরোবরে পুলিশ মোতায়েন করা হয় এবং রবীন্দ্র সরোবরে তিন নম্বর কেউ প্রবেশ না করতে পারে সেই দিকটা খেয়াল রাখা হচ্ছিল । শহর কলকাতা এবং জেলাগুলির যেখানে যেখানে গঙ্গার ঘাট এবং কৃত্রিম জলাশয় করা হয়েছে সেই জায়গাগুলিতে ছট পুণ্যার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো ।প্রসঙ্গত ছট পূজায কিন্তু কোনভাবেই শারীরিক দূরত্ব বজায় রাখা সম্ভব হয়নি। তবে প্রশাসনের পক্ষ থেকে বার বার করে জানানো হয়েছিল সবাই যেন মাস্ক পড়েন এবং শারীরিক দূরত্ব বজায় রাখেন। সেই হিসেবে এদিন সকালবেলা দু'ঘণ্টা ধরে ছট মায়ের উদ্দেশে পুজার পুণ্যার্থীরা।



0 coment rios: