Saturday, 21 November 2020

মোবাইলের দোকানে তালা ভেঙ্গে চুরি যাওয়া 15 টি মোবাইল উদ্ধার করল পুলিশ, ধৃত দুই

 বড় সরো সাফল্য পেলো গাইঘাটা থানার পুলিশ। গত মাসের কুড়ি তারিখ গাইঘাটা থানার গোপালপুর বাজার এলাকায় রাতের অন্ধকারে তালা ভেঙে একটি মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরি হয়। দোকান মালিকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে গাইঘাটা থানার পুলিশ। তদন্তে নেমে মোবাইলের সূত্র ধরে চুরি যাওয়া মোবাইল চোরেরা সিমকার্ড লাগাতেই পুলিশের নাগালে এসে যায় মোবাইল চোরদের হদিশ এমনটাই জানা যায় পুলিশ সূত্রে।
সেই সূত্র মারফত শাসন থানার গোলাবাড়ি এলাকা থেকে শুক্রবার রাতে সূরাপ মন্ডল, ইসরাফিল মন্ডল কে গ্রেফতার করে পুলিশ। দুজনের বাড়ি বনগাঁ মহকুমার গোপালনগর থানা এলাকায়। দুই অভিযুক্তের কাছ থেকে চুরি যাওয়া 15 টি মোবাইল উদ্ধার হয়েছে। ধৃতদের বিরুদ্ধে গোপালনগর থানা পুরনো চুরির অভিযোগ রয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে। অভিযুক্ত দুজনকে শনিবার বনগাঁ আদালতে পাঠানো হয়েছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: