নিউটাউনে অধ্যাপককে নিগ্রহের ঘটনায় গ্রেফতার এক। ধৃতের নাম মুর্শেদ আলম, সে মুর্শিদাবাদের বাসিন্দা। গতকাল রাতে তাকে গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ।পুলিশ সূত্রে খবর, বিল্ডিংয়ের পার্কিংয়ে থুথু ফেলা নিয়ে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। তার থেকেই শুরু হয় মারামারি। এই ঘটনায় দুপক্ষেরই আহত হয়। ধৃতের দাদার সাথে পূর্বে কোনো ঝামেলা ছিল অধ্যাপকের। অভিযুক্তের দাবি, সেদিনের মারামারিতে তাদেরও একজনের হাত ভেঙে হাসপাতালে ভর্তি। পুলিশ সূত্রে খবর পূর্বের রাগ এবং সেদিনের থুথু ফেলাকে কেন্দ্র করে গোটা ঘটনা। এর পিছনে অন্য কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখছে নিউটাউন থানার পুলিশ।


0 coment rios: