ছট পূজা উপলক্ষে সূর্যদেবকে কে পুজো দিতে সকাল থেকেই ভাটপাড়া, জগদ্দল,শ্যামনগর সহ ব্যারাকপুর শিল্পাঞ্চলে সব গঙ্গা ঘাটেই ভক্তদের ভীড় উপছে পরছে।নৌকা করে তাদের কে স্বাগত জানাতে হাজির সাংসদ অর্জুন সিং। এদিন তিনি বলেন শুভেন্দু অধিকারি কে মমতা এবং তার দল আমার মতো হেনস্থা করছে। ওর উচিত দল থেকে বেড়িয়ে আসা।
আমাদের দলে ওকে স্বাগত।শুধু শুভেন্দু নয়, সৌগত রায় সহ আরো পাঁচ সাংসদ তৃণমূল ছাড়ছে।তারা বিজেপিতে আসছে। শুধু সময় এর অপেক্ষা।আজ গঙ্গা বক্ষে ছট পুজোর শুভেচ্ছা জানাবার পাশাপাশি এই বার্তা দিলেন সাংসদ অর্জুন সিং।অর্জুন সিং বলেন শুভেন্দু জননেতা, ও তৃণমূল দল থেকে বেড়িয়ে গেলে তৃণমূল কংগ্রেস বলে আর কিছু থাকবে না।



0 coment rios: