পুলিশের পাশাপাশি রবীন্দ্র সরোবর পার্ক পাহারা দিচ্ছে জাতীয় বাংলা সম্মেলন দল। এমনটাই জানিয়েছেন এই দলের সদস্য শুভম গাঙ্গুলী। তিনি জানিয়েছেন গতকাল রাত থেকেই তারা এবং তাদের দল রবীন্দ্র সরোবর এর প্রত্যেকটি গেটে পাহারা দেন এবং আজ সকালেও তাদের আরো সদস্যরা এখানে আসেন। তারা চান কোনমতেই যেন রবীন্দ্র সরোবরে প্রবেশ করে কেউ ছট পুজো না করেন।
সেই জন্য তারা সেখানে রয়েছেন এবং পুলিশ তাদের সঙ্গে যথেষ্ট সহযোগিতা করছেন বলেও তিনি জানিয়েছেন। তারা চান না যে কোনোভাবে ছট পুজো এখানে হোক। কারণ এই জলাশয় ছট পুজো হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ফ্লোরা এবং ফনা। পরিবেশকে সুস্থ রাখতে এবং সতেজ রাখতে তারা এই কাজ করতে বদ্ধপরিকর হয়েছেন।



0 coment rios: