আজ উত্তর 24 পরগনার বারাসাত নীল জ্যোতি ভারত গ্যাস ও হেল্প ফাউন্ডেশন এর পক্ষ থেকে শারদীয়া উপলক্ষে পথশিশু ও দুঃস্থ মানুষদের বস্ত্র বিতরণ করলো নীল জ্যোতি ভারত গ্যাস। প্রায় ১০০০ শিশু ও দুঃস্থ মানুষদের হাতে পুজোর নতুনশাড়ি, জামা প্যান্ট, তুলে দেওয়া হল।আগামীকাল সুন্দরবন এলাকায় ১০০০ থেলাসেমিয়া বাচ্চাদের হাতে ওষধ তুলে দেবেন নীল জ্যোতি ভারত গ্যাস ও হেল্প ফাউন্ডেশন এর পক্ষ থেকে।
মানুষের পাশে থাকার, মানুষের সাথে থাকার ভরসা দিয়ে আজ অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে এই কর্মসূচি। এই বস্ত্র প্রদান অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভার প্রশাসক সুনীল মুখোপাধ্যায়, উত্তর 24 পরগনা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নারায়ন গোস্বামী, বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ মিত্র, স্বেচ্ছাসেবী সংগঠন MASS এর সম্পাদক অনির্বাণ চৌধুরী, প্রধান উদ্যোক্তা দেবব্রত পাল সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।



0 coment rios: