উত্তর 24 পরগনা বারাসাতের কুতুলসাহী রোডের দুর্গাপূজা উৎসব বারাসাতের অন্যতম দুর্গাপুজোর একটি। এবছর 69 তম বর্ষে পদার্পণ করল সবুজ সংঘের দুর্গাপুজো। প্রতিবছর সাড়ম্বরে বৃহদাকারে দুর্গাপুজো প্যান্ডেল হলেও, এবছর করোনা মহামারী পরিস্থিতিতে কম বাজেটে পুজোর আয়োজন করেছেন সবুজ সংঘ দুর্গোৎসব কমিটি।
পুজো কমিটির সদ্যস রতন পোদ্দার জানালেন, করোনা নিয়ে মুখ্যমন্ত্রী যে সর্তকতা জারি করেছেন, সেই বিধি নিষেধ মেনেই আমরা এই পুজো অনুষ্ঠিত করছি। অতীতে দুবার আমরা মুখ্যমন্ত্রীর বিশ্ববাংলা পুরস্কারে সম্মানিত হয়েছি। প্যান্ডেলের চারিদিক খোলা রয়েছে। প্রতিবছর প্যান্ডেল যে রকম আমরা করি, তার থেকে একটু কম করতে হয়েছে।একেবারে কম করতে পারিনি তার কারণ হচ্ছে, প্যান্ডেল লাইট এর উপর যাদের জীবিকা নির্ভর করে, তাদের কথা মাথায় রেখেছি। পুজোর দিনগুলো প্যান্ডেল স্যানিটাইজড হবে এবং প্রবেশ পথে স্যানিটাইজার ট্যানেল বসানো থাকবে। করোনা পরিস্থিতিতে হাইকোর্ট যে রায় দিয়েছে তা মেনেই আমরা পুজো অনুষ্ঠিত করব। যা সরকারি বিধি নিষেধ আছে সেই ভাবেই আমরা পুজো করবো।


0 coment rios: