হিঙ্গলগঞ্জ বিধানসভার হেমনগর কোস্টাল থানার যোগেশগঞ্জ 234 নম্বর বুথের মঙ্গল চন্ডী গ্রামে বিজেপির কৃষি সুরক্ষা বিল ও আম্ফান দুর্নীতি নিয়ে একটি পথ সভার হওয়ার কথা ছিল চলতি মাসের ১২ তারিখে কিছু কারণবশত ওই পথসভা বন্ধ হয়ে যায়।এর পরে ১৩ তারিখে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সকালে বিজেপির দলীয় পতাকা ছিড়ে দিতে থাকে। বিজেপি নেতৃত্ব তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের ওপর চড়াও হয় মারধর করে লোহার রড,ধারালো অস্ত্র বাশ দিয়ে বেধড়ক মারধর করতে থাকে।
এর ফলে ৫ জন জখম হয়।প্রথমে তাদেরকে যোগেজ গঞ্জ হাসপাতালে ভর্তি করলে অবস্থার অবনতি হওয়ায় বসিরহাট জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।তার মধ্যে মঙ্গলচণ্ডী গ্রামের ২৩৪ নম্বর বুথের সহ সভাপতি বছর 53 রবীন্দ্রনাথ মন্ডলের বসিরহাট জেলা হাসপাতাল থেকে কলকাতা পাঠানো হয়। এরপর সোমবার রাতে কলকাতা এস এস কে এম হাসপাতাল মৃত্যু হয়। এই ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের তরফ থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।



0 coment rios: