গৃহবধুকে জোরপূর্বক রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষনের অভিযোগে গ্রেফতার যুবক। ধৃত যুবকের নাম ভোলা ওড়াও ওরফে সানি(২২)বাড়ি ঝাড়খণ্ডের রাচি জেলার খাদগড়া থানার লাদাঁপরি এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগণা জেলার হাবড়া থানার বদর ইছাপুর এলাকার একটি ইট ভাটায়।পুলিশ সুএে জানা গিয়েছে, বনগাও মহকুমার গোপালনগর থানার হিংলি এলাকার বাসিন্দা বছর ৩৫ এর সন্ধ্যা সরকার নামে এক গৃহবধু তার স্বামী বিপর্যয় সরকারকে নিয়ে পেশার কারনে হাবড়া থানার বদর ইছাপুর এলাকায় দীর্ঘদিন ভাড়া থাকেন এবং একটি ইট ভাটায় কাজ করেন।কিন্তু হঠাৎ করে গৃহবধূর শ্বশুড় অসুস্থ হবার পর তার স্বামী বিপর্যয় বাবু বাবার সঙ্গে দেখা করতে নিজের বাড়ি হিংলি এলাকায় যায়।অভিযোগ গৃহবধূ গত ৩০ সেপ্টেম্বর রাতে বদর ইছাপুর এলাকায় ইট ভাটার সামনে স্বামীর বাড়ী ফেরার আসায় রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন ঠিক তখন ঐ ভাটায় কর্মরত দিনমজুর পেশায় গাড়ি চালক ভোলা ওড়াও ওরফে সানি গৃহবধূকে রাস্তা থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে ভাটার মধ্যে ফাঁকা ঘরে নিয়ে যায় । এরপর গলা টিপে ধরে ও মারধোর করে। তারপরই ভয় দেখিয়ে ঐ গৃহবধূকে ধর্ষণ করে । ধর্ষণ করার পর ভোর রাতে ভোলা ইট ভাটা ছেড়ে পালিয়ে যায়।
ঘটনার পর গৃহবধূ গতকাল 2 অক্টোবর শুক্রবার সকালে হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ।ঘটনার তদন্তে নেমে হাবড়া থানার পুলিশ হাওড়া জেলার জগৎবল্লভপুর থানার একটি ইট ভাটা থেকে শুক্রবার সন্ধ্যায় অভিযুক্ত যুবক ভোলা ওড়াওকে গ্রেফতার করেন। ধৃতকে হাবড়া থানার পুলিশের পক্ষ থেকে শনিবার দুপুরে বারাসত আদালতে তোলা হয়। পাশাপাশি ধর্ষণের তদন্তে প্রমাণ বা নমুনা সংগ্রহের জন্য গৃহবধূ এবং যুবকের শারীরিক পরীক্ষা করা হয় হাবরা স্টেট জেনারেল হাসপাতালে।

0 coment rios: