ঝাড়গ্রামের গিধণীর ভরা বাজারে খাবারের খোঁজে দলমার দাঁতাল বুনো হাতির তাণ্ডব শনিবার সাত সকালে। জঙ্গলে খাবার শেষ তাই সদলবলে ভরা বাজারে ঢুকে পড়ল দলমার হাতি। রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন বাজার হাটের দোকানদার থেকে খরিদ্দার সব লোকজন। হুলুস্থুল কাণ্ড বেধে যায় মুহূর্তে। সকলের চেঁচামেচিতে হাতি গুলি পুনরায় চলে যায় জঙ্গলের দিকে।
শনিবার সকালে গিধনি বাজার এলাকাতে হঠাৎ জঙ্গলের দিক থেকে চলে আসে বাচ্চা সহ বেশ কয়েকটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতি। সকাল সাড়ে আটটা নাগাদ তখন বাজারে ভরা মানুষের ভিড়। অনেকেই বাজার করছিলেন আবার কেউ পসার সাজিয়ে দোকান খুলে ছিলেন। হাতিকে দেখে ছোটাছুটি চেঁচামেচি শুরু হয়ে যায়। দৌড়াদৌড়িতে হুলুস্থুল কাণ্ড বেঁধে যায়। গোটা বাজারে কয়েক মুহূর্তে লন্ড ভন্ড হয়ে যায়। বেশ কিছুক্ষন দাপাদাপি করে বুনো হাতি গুলি পুনরায় অন্য রাস্তা দিয়ে জঙ্গলের পথে বেরিয়ে যায়। গত দু'সপ্তাহ ধরে দলমা থেকে আসা ৩০ টি হাতি জামবনি গিধনী সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করছে। শুক্রবার সকালে রাজ্য সড়ক দিয়ে আত্মীয়র বাড়ি যাওয়ার পথে এক যুবককে আক্রমণ করেছিল হাতি। আশঙ্কাজনক অবস্থায় এখনো চিকিৎসাধীন সে। সেই ঘটনার জেরে আতঙ্ক অব্যাহত। শনিবার সকালে ফের হাতির তাণ্ডব এর কারণে সেই আতঙ্ক আরো বেড়ে গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী ও বন দপ্তরের কর্মীরা। হাতির হামলায় ক্ষতিগ্রস্থ হয়েছে বহু ব্যবসায়ীর জিনিসপত্র।



0 coment rios: