Friday, 2 October 2020

রাজ্য সরকারের ব্যবহারে উষ্মা প্রকাশ রাজ্যপালের

 

এ রাজ্যে সরকার সংবিধানকে অবহেলা করছে।  অপমান করা হচ্ছে। আর রাজ্যপালকে অপমান করা মানে রাজভবনকে অপমান করা বলে রাজ্যপাল জগদীপ ধনকার মন্তব্য করেছেন। উত্তর 24 পরগনার ব্যারাকপুরে আজ গান্ধী স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে পরে সাংবাদিকদের কাছে তাঁর উষ্ণ্মা প্রকাশ করে বলেন, রাজভবনের সাথে দূরত্ব তৈরি করা হয়েছে।  সরকারি আধিকারিকরা রাজনৈতিক দলের হয়ে কাজ করছে বলেও তিনি অভিযোগ করেন।
অন্যদিকে, রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু রাজ্যপালের এই মন্তব্যের কড়া সমালোচনা করে বলেন, তিনি এইসব কথা বলে রাজ্যপালের নামের আগে একটা নৈ- শব্দ বসাচ্ছেন। তিনি একটি দলের মুখপাত্র হিসেবে কাজ করছেন বলেও ব্রাত্য বাবু অভিযোগ করেন। বিস্তারিত দেখুন নিচের ভিডিওটিতে



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: