Friday, 2 October 2020

রেলে চাকরি দেওয়ার প্রতারণা চক্রের আরো 2 প্রতারক গ্রেফতার

 

29 সেপ্টেম্বর পূর্ব বর্ধমানের গুসকরার পুলিশের হাতে ধরা পড়ে রেলে চাকরি দেওয়ার নাম করে বড়সড় প্রতারণা চক্র। ভুয়া নিয়োগপত্র দিয়ে চলছিল এই লক্ষ লক্ষ টাকার প্রতারণা। একটি অভিযোগের ভিত্তিতে এক মহিলাসহ পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে আরও তিনজনের নাম পায় পুলিশ। তাদের মধ্যে গত রাতে কলকাতা নিউ ব্যারাকপুর  থেকেে দিবাকর রায় এবং বিজপুর থানার নবীন সরকার রোড থেকে রাজেশ প্রামানিক নামে এই চক্রের সাথে জড়িত  দু'জনকে পুলিশ গ্রেপ্তার করে। তাদেরকে আজ বর্ধমান আদালতে পাঠানো হয়।

পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে,  কুড়ি জনের কাছ থেকে মোট 41 লক্ষ 25 হাজার টাকা হাতিয়েছে তারা। এই চক্রের মূল পান্ডা ভৈরব ব্যানার্জিকে গুসকরা থেকে পুলিশ গ্রেপ্তার করে। গুসকরার বাসিন্দা সব্যসাচী মন্ডল নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে গুসকরা পুলিশ প্রথমে পূর্ণিমা দে কে  গ্রেফতার করে।  তিনি অভিযোগে জানিয়েছেন, মোট 13 লক্ষ 85 হাজার টাকা তিনি দিয়েছেন রেলওয়ে গ্রুপ ডি চাকরির জন্য পূর্ণিমা দের মাধ্যমে। তিনি আরেকটি চাঞ্চল্যকর অভিযোগ করেন, হাওড়ার কাছে রেল দপ্তরের একটি ঘরেতেই ইন্টারভিউ হয়েছিল এমনটাই তার অভিযোগ। এমনকি রেলের নিয়োগপত্র তাকে দেওয়া হয়। হাওড়া ডিভিশনে সেই নিয়োগপত্র নিয়ে গেলে তা ভুয়ো বলে জানান রেল আধিকারিকরা। এরপরই তিনি অভিযোগ করেন। কিভাবে চলতেই প্রতারণা?ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে,ভৈরব ব্যানার্জী নামে এই ব্যক্তি রেলে চাকরি দেওয়ার নামে টাকা তুলতো।

কেউ চাকরির জন্যও এলে তাদের কেই টোপ হিসেবে ব্যবহার করতো।পূর্ণিমা দে এবং মোতিলাল কোনার নামে গুসকরার দুই বাসিন্দা তাদের আত্মীয় চাকরির জন্য ভৈরব ব্যানার্জিকে টাকা দেয়। পরে তাদেরকেই  চাকরিপ্রার্থী জোগাড় করে দেওয়ার বিনিময় মোটা টাকা কমিশনের টোপ দেওয়া হয়।এই ফাঁদে পা দিয়েই গ্রেপ্তার পূর্ণিমা দে এবং মোতিলাল কোনার। তারা গুসকরা এলাকার বাসিন্দা। এই দুজনের হাত ধরেই অনেকেই টাকা দিয়েছে ভৈরব কে। প্রাথমিকভাবে এমনটা জানতে পেরেছে পুলিশ। পুলিশ মনে করছে এটি একটি বড় সড় চক্র । আরো অনেকেই জড়িত রয়েছে। তাদেরকে একে একে ধরা সম্ভব হবে।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: