নিউটাউন, চিনারপার্ক ও কেষ্টপুরের বিভিন্ন এলাকায় প্রায় দু বছর ধরে ঘর ভাড়া নিয়ে সেই বাড়ির ছবি তুলে olx সহ বিভিন্ন সোশ্যাল সাইটে বিজ্ঞাপন দিয়ে বলা হত বিক্রি ও ভাড়া আছে। এই ভাবে বিভিন্ন মানুষকে প্রতারনা করতো। সেই প্রতারণার অভিযোগে গ্রেফতার দুই আইটি কর্মী।নিউটাউন এলাকা থেকে এই দুজনকে গ্রেফতার করা হয়।গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ। আজ ধৃতদের বারাসাত কোর্টে তোলা হবে।
পুলিশ সূত্রে খবর,নিউটাউন থানায় একাধিক অভিযোগ হয় যে, তাদের বাড়ির ছবি তুলে olx সহ বিভিন্ন সোশ্যাল সাইটে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে যে তাদের বাড়ি ভাড়া দেওয়া হবে বা বিক্রি আছে। এরপর বিভিন্ন মানুষ সেই বাড়িতে গিয়ে যোগাযোগ করে জানতে পারতো যে এরকম কোন বিজ্ঞাপন দেওয়া হয়নি। নিউটাউন থানায় অভিযোগ হওয়ার পর পুলিশ তদন্তে নেমে গতকাল রাতে নিউটাউন এলাকা থেকে দুজনকে গ্রেফতার করা হয়। পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে এই দুজন আইটি কর্মী।ধৃতরা হলো আশুতোষ রঞ্জন, বিহারের দারভাঙ্গার বাসিন্দা। অনুভব চৌধুরী, বিহারের জামুই জেলার বাসিন্দা।এরা আরো বেশি করে অর্থ উপার্জনের জন্য এই প্রতারনার চক্র বেঁচে নেয়। পুলিশ আরো জানতে পারে যে সেই বিজ্ঞাপনের সাথে তাদের ফোন নাম্বার দেওয়া ছিল। সেই নাম্বারে যখন ভাড়া নেওয়ার জন্য কেউ যোগাযোগ করতো তাদের প্রথমে তাদের দেওয়া ব্যাংক একাউন্টে অগ্রিম টাকা দিতে হত। কিন্তু তার পরেও তারা ঘর পেত না। ঘর না পেয়ে নিউটাউন থানায় অভিযোগ করে তারা। তদন্তে নেমে দুজনকে গ্রেফতার করে পুলিশ। এই চক্রে আর কারা জড়িত আছে তাদের খোঁজ চালাচ্ছে নিউটাউন থানার পুলিশ।




0 coment rios: