Sunday, 11 October 2020

কলকাতা পুলিশের এসটিএফ ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে মধুচক্র থেকে বাংলা টেলি সিরিয়ালের অভিনেতা সহ গ্রেফতার 16

 গতকাল রাতে রাসবিহারী অ্যাভিনিউয়ের একটি স্পায়ে যৌথ অভিযান চালায় কলকাতা পুলিশের এসটিএফ ও গোয়েন্দা পুলিশ। এখান থেকেই গ্রেফতার করা বাংলা সিরিয়ালের অভিনেতা সহ ১১ জনকে। পাশাপাশি, তালতলা থানা এলাকায় রফি আহমেদ কিদোয়াই রোডের একটি স্পাতেও অভিযান চালানো হয় সেখান থেকে গ্রেফতার করা হয় ৫ জনকে।
পুলিশের দাবি, ধৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে মধুচক্র চালানোর অভিযোগ রয়েছে। ধৃত অভিনেতার নাম সৌগত বন্দ্যোপাধ্যায়।তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ক্রেতা হিসেবে ওই মধুচক্রে এসেছিলেন। বেশ কয়েকজন তরুণীকে পুলিশ উদ্ধার করেছে। ধৃতদের মধ্যে রয়েছে কয়েকজন কিপারও।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: