Monday, 12 October 2020

বারাসাতে দুর্গা প্রতিমা ভাঙ্গা নিয়ে রাজনৈতিক চাপান উতোর

 

দুর্গাপুজোর বাকি হাতে গোনা মাত্র কয়েকটা দিন তার আগেই অঘটন মৃৎ শিল্পীর বাড়িতে। সোমবার সকালে ঘুম থেকে উঠেই একাধিক দূর্গা মূর্তি ভাঙাচোরা অবস্থায় দেখে মাথায় হাত শিল্পী অজিত পাল এর। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনা জেলার বারাসাত পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের আর দেবক রোডে। প্রতিবছর বাধা ধরা বেশকিছু পূজা সংগঠন ও ক্লাব এর ঠাকুর তৈরি করেন তিনি। সেই মতো এবারও দুর্গা প্রতিমা তৈরি করেছিলেন অজিতবাবু। কিন্তু কে বা কারা সেই মূর্তি ভেঙেচুরে দিয়ে গিয়েছে রবিবার রাতের অন্ধকারেই। খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছায় বারাসাত থানার পুলিশ। যদিও শিল্পী অজিত পাল এই ঘটনার বিষয়ে মুখ খুলতে নারাজ। গোটা ঘটনার তদন্ত করে দেখছে বারাসাত থানার পুলিশ।

 এদিকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বারাসাত জেলা বিজেপির সাংগঠনিক সভাপতি শংকর চট্টোপাধ্যায়। তিনি জানান এই ঘটনার দোষীদের উপযুক্ত শাস্তি চাই। হিন্দু ধর্ম ও বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া উৎসবকে ধ্বংস করতে পরিকল্পিত ষড়যন্ত্র করছে দুষ্কৃতীরা। এবং তা সবটাই হচ্ছে শাসকদলের মদতে।বিজেপি সেই ষড়যন্ত্রকে বানচাল করবে।পুলিশ যদি দুষ্কৃতীদের ধরতে না পারে তাহলে তীব্র আন্দোলন করা হবে বারাসাত জুড়ে। তার অভিযোগ হিন্দু দেব-দেবীদের মূর্তি ভাঙ্গা মানে হিন্দু ধর্মের প্রতি বিদ্বেষ এবং ক্ষতির চিন্তা ভাবনা প্রমাণ করে। যদিও বিজেপির আনা এই অভিযোগের পাল্টা জবাব দেয় তৃণমূল কংগ্রেস। বারাসাত পৌরসভার প্রশাসক তথা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুনীল মুখোপাধ্যায় জানান সামনে বিধানসভা নির্বাচন তাই বিজেপি পরিকল্পিত ভাবে দাঙ্গা করতে চাইছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সেই সড়যন্ত্রকে বানচাল করবো। শান্ত বারাসাত কে ধর্মীয় জিগীর তুলে অশান্ত করা যাবে না। মূর্তি ভাঙার ঘটনা তদন্ত করে দেখছে বারাসাত থানার পুলিশ। যারা করেছে তারা গ্রেফতার হবে শীগ্রই। ধর্ষণ কেসে ওখানে একজন বিজেপির নেতা গ্রেফতার হয়েছে। সেই ঘটনা ধামা চাপা দিতেই এটা করা হয়েছে। আমাদের দল তৃণমূল কংগ্রেস এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সব মিলিয়ে দুর্গা মূর্তি ভাঙ্গা কে কেন্দ্র করে বারাসাতে রাজনৈতিক চাপানউতোর নতুন মাত্রা নিল।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: