Monday, 12 October 2020

রাজনৈতিক রোষানলে বদলি ইডির পূর্বাঞ্চলীয় অধিকর্তা

রাতারাতি 24 ঘণ্টার নোটিশে ইডির পূর্বাঞ্চলীয় অধিকর্তা যোগেশ গুপ্তাকে বদলি করা হলো অন্যত্র। তার জায়গায় নতুন করে স্তলাভিসিক্ত হলেন ভি ওয়াদেকার। কি কারনে যোগেশ গুপ্তা কে বদলি করা হলো তা এখনও পরিষ্কার নয় বিভাগীয় অন্য আধিকারিকদের কাছে। তবে ইডির বিভাগীয় আধিকারিকদের সূত্রের খবর, সম্প্রতি যোগেশ গুপ্তার নির্দেশেই ইডির আধিকারিকরা একযোগে কলকাতা, গৌহাটি, পাটনা ও ভুবনেশ্বরে অভিযান চালিয়েছিল। তাতে বেশ কয়েকজন ব্যবসায়ী বিপাকে পড়েন।

পরে জানা যায় ওই অভিযুক্তত ব্যবসায়ীরা কেন্দ্রের শাসক দল ঘনিষ্ঠ। অভিযানের সময় অভিযুক্ত ব্যবসায়ীদের বাড়ি ও অফিস থেকে প্রচুর বেআইনি কালো টাকা ও সম্পত্তি উদ্ধার করে ইডি। অভিযুক্ত ব্যবসায়ীদের দিল্লি মুম্বাই ও আমেদাবাদে বৃহৎ রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ ছিল বলে জানা গেছে। অভিযোগ সেই রাজনৈতিক দলের নেতাদের রোষানলে পড়েন যোগেশ গুপ্তা। তার সাজা বা খেসারত হিসেবেই রাতারাতি ইডির পূর্বাঞ্চলীয় অধিকর্তা যোগেশ গুপ্তা অন্যত্র বদলি হয়েছেন বলে বিভিন্ন মহলে গুঞ্জন। 

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: