Saturday, 10 October 2020

গভীর নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস, তাতেই হচ্ছে এলাকাবাসীর রান্না

 

এলাকার পানিয় জলের সমস্যা মেটাতে মাস দুয়েক আগে বসানো হয়েছিল গভীর নলকুপ। সেই নলকুপের গোড়া থেকে বুদবুদ করে কয়েকদিন ধরে বেরোচ্ছে গ্যাস। পাইপের সাহায্যে সেই গ্যাস দিয়ে এলাকার বাসিন্দাদের চলছে দিব্যি রান্নাবান্না। হলদিয়ার সুতাহাটার ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়।হলদিয়ার সুতাহাটার গুয়্যাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের খড়িবেড়িয়া গ্রামে মাস দুয়েক আগে হলদিয়া উন্নয়ন পর্ষদের আর্থিক সহায়তায় এলাকার বাসিন্দাদের পানিয় জলের সমস্যা মেটাতে বসানো হয় সাব-মার্শিবল পাম্পটি।কয়েকদিন আগে হঠাৎই স্থানীয় বাসিন্দারা দেখতে পান ওই পাম্প চত্বরে মাটি ফুঁড়ে বুদবুদ করে এক ধরনের গ্যাস বেরোচ্ছে।
স্থানীয় বাসিন্দারা উৎসাহী হয়ে সেই গ্যাসের কাছে দেশলাই জ্বালিয়ে দেখেন তা জ্বলছে। তারপর স্থানীয় বাসিন্দারা পাইপের মাধ্যমে সেই গ্যাস দিয়ে ওভেন জ্বালাতে শুরু করেন। যা দিয়ে চলছে এলাকার বাসিন্দাদের রান্নাবান্নার কাজ। ওই নলকুপ চত্বর কার্যত এলাকার কমিউনিটি কিচেনে পরিনত হয়েছে। এলাকার বাসিন্দারা চা থেকে ভাত,মাছ, তরকারি রান্না করছেন। খবর পেয়ে এলাকায় যান পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কর্মীরা। তারা সাধারণ মানুষকে যত্রতত্র আগুন না জ্বালানোর বিষয়ে সচেতন করেন। মাটির নিচের ওই গ্যাস আদপে কি ধরনের গ্যাস, তা খোঁজখবর শুরু করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের তরফে ইতিমদ্ধ্যে জিএসআইকে খবর পাঠানো হয়েছে। হলদিয়া আই ও সি কর্তৃপক্ষকেও কি ধরনের গ্যাস এটি তা পরীক্ষা করে জানাতে বলা হয়েছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: