চীনে রবি ঠাকুর আর যোগাসন এত জনপ্রিয়! তবে পাবজি কেন ভারতের জন্য ক্ষতিকর? দাবি চীনের বিদেশমন্ত্রকের
আমাদের দেশে যদি রবি ঠাকুর আর যোগাসন এত বিখ্যাত হতে পারে, পারে ওখানে পাবজির মতো ১১৮টি অ্যাপ কেন নিষিদ্ধ করা হল? কবিতার আবেগের কথা মনে করিয়ে দিয়ে ভারতের ভুল ধরাল চীনের বিদেশমন্ত্রক।
মন্ত্রকের উদ্ভট যুক্তি, ‘চীন তো মনে করে না যে রবি ঠাকুরির কবিতা ও যোগাসনের জনপ্রিয়তার মাধ্যমে আসলে ভারত চীনে অনুপ্রবেশ করার চেষ্টা করছে। বা এগুলি জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর। তবে চীনের ১১৮টি অ্যাপকে কেন এভাবে দেখা হচ্ছে ভারতে?’
বুধবার পাবজি সহ ফের ১১৮টি চীনা অ্যাপে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার। গালোয়ানের পর চলতি সপ্তাহে ফের লাদাখের প্যানগং লেকে চীনা আগ্রাসনের প্রতিবাদে এই পদক্ষেপ করা হয়েছে, সূত্রের খবর। তথ্যপ্রযুক্তি আইনের ৬৯ নং ধারায় পাবজি মোবাইল গেমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, জানিয়েছে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক। কারণ হিসেবে জানানো হয়েছে, গেমটি ‘দেশের সার্বভৌমত্ব, একতা, প্রতিরক্ষা, সুরক্ষা এবং জনাদেশের পক্ষে বিপজ্জনক।’ রিপোর্ট বলছে, দেশে প্রায় ৩.৩ কোটির বেশি মানুষ পাবজি খেলেন। ভারত সহ দক্ষিণ এশিয় অঞ্চলে পাবজি–র ফ্যানবেস ব্যাপক। বর্তমান সময়ে জনপ্রিয় গেমস–এর মধ্যে অন্যতম পাবজি।
মন্ত্রকের তরফে জানানো হয়েছে, তথ্য চুরির বহু অভিযোগ জমা পড়েছে সম্প্রতি। তাতে জানানো হয়েছে, প্লে–স্টোর এবং অ্যাপেল স্টোরে এমন বহু অ্যাপ আছে, যেগুলি ব্যবহারকারীর তথ্য চুরি করে ভারতের বাইরে পাচার করছে। সমস্ত অভিযোগ খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সাইবার ক্রাইম দপ্তরও ওই অ্যাপগুলি বাতিলে সায় দিয়েছে, বলছে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক।
আর তাতেই খেপে উঠেছে চীন। একদিকে চীনের বিদেশমন্ত্রক রবি ঠাকুরের কবিতার আবেগকে ধরে এনে অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ভুল প্রমাণিত করলে। অন্যদিকে কেন্দ্রের এই নিষেধাজ্ঞার সিদ্ধান্তে কড়া হুঁশিয়ারি দিলেন চীনের বাণিজ্যমন্ত্রকের মুখপাত্র গাও ফেং। তিনি সরাসরি বললেন, ভুল শুধরে নিক ভারত! ভারতের এই পদক্ষেপে চীনা বিনিয়োগকারী এবং পরিষেবা–প্রদানকারী সংস্থাগুলির আইনি স্বার্থ লঙ্ঘিত হয়েছে!


0 coment rios: