গতকাল সকালে বিজেপির বারাকপুরের সাংসদের অর্জুন সিং এর সামনে বোমাবাজির ঘটনা ঘটে। এরপর রাতেও বাড়ি সংলগ্ন এলাকায় বোমাবাজি হয়।অল্পের জন্য রক্ষা পান অর্জুন সিং। বেশ কয়েকটি বাড়ির চালে বোমা মারা হয়।ক্ষতিগ্রস্থ হয় বেশ কয়েকটি বাড়ি।এলাকার মানুষ ভয়ে সন্ত্রস্ত হয়ে পরে। আজ ঘটনাস্থলে আসেন বারাকপুর পুলিশ কমিশনারেটের যুগ্ম নগরপাল অজয় ঠাকুর। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন। কিছু বাড়িতে পুলিশি খরচায় সি সি টিভি লাগানোর নির্দেশ দেন জগদ্দল থানার ওসি দেবর্ষি সিনহাকে। এই ঘটনা নিয়ে অবশ্য কিছু বলতে চাননি যুগ্ম নগরপাল। পুলিশ সূত্রে কালকের দুটি ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।



0 coment rios: