ছয় মাস ধরে ট্রেন চলছে না। স্টেশনে যাদের দোকান এবং স্টেশন ও ট্রেনকে ঘিরে যাঁদের জীবন জীবিকা তাঁরা প্রবল সংকটে।বারাসাত স্টেশন ও তৎসংলগ্ন দু একটি স্টেশনের দেড় হাজার স্টেশন হকারের জীবন জীবিকা সংকটে।পাশাপাশি তাঁদের আশংকা, ট্রেন চললে তাঁদের স্টেশন থেকে উচ্ছেদ না করা হয়। আর এই সংকট ও আশঙ্কা থেকেই শুক্রবার সকালে বারাসাত স্টেশনে তৃণমূলের শ্রমিক সংগঠন আই এন টি টি ইউ সি র নেতৃত্বে মিছিল সংগঠিত হয় বারাসাত স্টেশন জুড়ে। এরপরে স্টেশন মাস্টারের কাছে হকাররা তাদের দাবী সম্বলিত স্মারক লিপি পেশ করেন। দাবিতে আবেদন জানানো হয়, ট্রেন চালু হলেই তাদের ব্যবসা ও কেনা বেচার জন্য স্টেশনে বসতে দেওয়া হয়।
Friday, 18 September 2020
Author: subhajit
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.



0 coment rios: