Friday, 18 September 2020

সোদপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন মৃৎশিল্পী কে

পেশায় মৃৎশিল্পী আগরপাড়া আজাদহিন্দ নগরের 27 বছরের যুবক লোকনাথ দাস গতকাল মধ্যরাতে তার কয়েকজন বন্ধু তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর থেকেই সারারাত সে আর বাড়িতে ফেরেনি। পরিবারের লোকজন বহু খোঁজখবর চালিয়েও তার কোন খোঁজ না পেয়ে ঘোলা থানায় যোগাযোগ করে পরিবারের লোকজন।
এরইমধ্যে ঘোলা থানার পুলিশ ব্যারাকপুর বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের মুড়াগাছা মোড়ের কাছে গুলিবিদ্ধ এক যুবকের যুবকের মৃতদেহ উদ্ধার করে।এরপর লোকনাথ দাসের মৃতদেহ শনাক্ত করে পরিবারের লোকজন। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আগরপাড়া আজাদহিন্দ নগর অঞ্চলে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়ন করা হয়েছে। ঘটনার তদন্তে শুরু করেছে ঘোলা থানার পুলিশ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: