Friday, 18 September 2020

করোনা আক্রান্ত রোগীর অ্যাম্বুলেন্স না পেয়ে মৃত্যুর ঘটনায় তদন্ত এল স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিদল

শুক্রবার হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় করোনা আক্রান্ত রোগী অ্যাম্বুলেন্স না পেয়ে মৃত্যুর ঘটনার তদন্তে এল স্বাস্থ্য বিভাগের দুই সদস্যের প্রতিনিধি দল । প্রতিনিধিদলের প্রধান হিসেবে ছিলেন জেলা স্বাস্থ্য বিভাগের উপ স্বাস্থ্য আধিকারিক নিরঞ্জন গঙ্গোপাধ্যায়। মূলত হাসপাতালে শুক্রবার যারা দায়িত্বে ছিলেন কর্মী ,নার্স এবং ডাক্তারদের সঙ্গে কথা বলে এবং তাদের লিখিতভাবে বক্তব্য জমা নেন স্বাস্থ্য আধিকারিকরা ।
ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না হয় এর জন্য চেষ্টা করা হবে । এবং রোগী পাঠানোর ক্ষেত্রে সিস্টেমের সরলীকরণের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান হাবড়া স্টেট জেনারেল হাসপাতালের সুপার বিবেকানন্দ বিশ্বাস । একটি তদন্ত কমিটি গঠন করে তদন্ত করা হয়েছে , সেই রিপোর্ট জমা পড়বে স্বাস্থ্য দপ্তরে বলে জানান এদিনের প্রতিনিধিদলের সঙ্গে আসা জেলার উপ স্বাস্থ্য আধিকারিক নিরঞ্জন গঙ্গোপাধ্যায় ।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: