Friday, 18 September 2020

হাবরায় জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার এক

 

উত্তর 24 পরগনা জেলার হাবরা থানার টুনিঘাটা এলাকাতে জোড়া খুনের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত। বারাসাত জেলা পুলিশ দপ্তরে সাংবাদিক বৈঠকে জানালেন বারাসাত জেলা পুলিশের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত গত মঙ্গলবার ভোর রাতে হাবরা টুনিঘাটা লন্ডন পাড়া এলাকায় এক দম্পতিকে গুলি করে খুন করার ঘটনা ঘটে। সেই ঘটনায় খুনের মামলা রুজু করে তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তন্ময় বর নামে বছর 26 এর ঐ অভিযুক্ত যুবককে গতকাল সন্ধে দত্তপুকুর থানার নীলগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। খুনের পর একাধিক জায়গায় স্থান পরিবর্তন করে অভিযুক্ত। এরপর ইলেকট্রনিক্স মাধ্যমে টাকা ট্রান্সফারের সূত্র ধরে পুলিশ অভিযুক্ত কে গ্রেপ্তার করে। অভিযুক্তকে পুলিশি হেফাজতে নিয়ে পরবর্তী তদন্ত শুরু করবে পুলিশ, জানালেন বারাসাত জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: