প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মরণ সভা অনুষ্ঠিত হলো বারাসাত পূর্ব টাউন জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে। জাতীয় শিক্ষক দিবস সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন স্মরণ করলেন আর এক রাজনৈতিক শিক্ষক প্রণব মুখোপাধ্যায়ের স্মরণ সভার মধ্যে দিয়ে।এদিন দুই শিক্ষকের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন বারাসাতের শহর জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দ। শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানে জাতীয় শিক্ষক দিবস এর ব্যাখ্যার পাশাপাশি জাতীয় রাজনীতিতে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অবদান তুলে ধরেন প্রবীণ কংগ্রেস নেতা মিহির দে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয় কংগ্রেস নেতা পার্থ ঘোষ দস্তিদার।
Sunday, 6 September 2020
Author: subhajit
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.


0 coment rios: