Sunday, 6 September 2020

বারাসাতে করোনার প্রকোপ বৃদ্ধি, কনটেইনমেন্ট জোনের আওতায় বিভিন্ন বাজার

 

এলাকায় করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী সাত দিনের জন্য বারাসাতের কয়েকটি গুরুত্বপূর্ণ বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বারাসাত পৌরসভা। বারাসাতের নবপল্লী ছোটবাজার ঘুরে দেখা গেল সে চিত্র। উল্লেখ্য পৌরসভার মুখ্য প্রশাসক সুনীল মুখার্জী গতকাল সাংবাদিকদের একটি বিবৃতিতে জানিয়েছিলেন, বারাসাত শহরাঞ্চলে হঠাৎ করেই বেশ কিছুদিনের মধ্যেই করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। তার জন্য বারাসাতের কয়েকটি গুরুত্বপূর্ণ বাজার সম্পূর্ণ লকডাউন করার চিন্তাভাবনা করছেন। সেইমতো বারাসাত পৌর সভা গতকাল মাইকিং প্রচার এর মাধ্যমে আগামী সাত দিন অর্থাৎ রবিবার পর্যন্ত বারাসাতের নবপল্লী ছোটবাজার , অশ্বিনী পল্লী বাজার, ও কাজী পাড়া বাজার এলাকা সম্পূর্ণ লকডাউন করার নির্দেশ দেয়। আজ সকাল থেকেই বন্ধ ছোট বাজার এলাকার সমস্ত দোকানপাট।
একজন স্থানীয় বাসিন্দা জানান, গত দু'তিন দিনে এই এলাকায় অনেকের করোনা পজিটিভ রিপোর্ট আসে। তাদের অনেকেই  কলকাতা ও বারাসাতের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। এমত পরিস্থিতিতে প্রশাসনের এই নির্দেশকে সঠিক চোখে দেখছে স্থানীয় বাসিন্দারা। তারা মনে করছে যেভাবে এই এলাকায় করোনার সংক্রমণ ছড়িয়েছে, কিছুদিন বাজার বন্ধ থাকলে, মানুষের জমায়েত বন্ধ হবে, ফলে করোনা সংক্রমনের যে চেন তা কিছুটা হলেও দুর্বল হবে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: