Sunday, 6 September 2020

কাঁচরাপাড়াতে বেপরোয়া ট্রাকের বলি এক

 


বেপরোয়া ট্রাকের সেই ট্রাকের তলায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের কাঁচরাপাড়া কাঁপা এয়ারফোর্স গেটের সামনে।শনিবার গভীর রাতে কাঁপা এয়ারফোর্স গেটের ঠিক বিপরীত দিকে একটি বেপরোয়া ট্রাকের ধাক্কায় পড়ে গিয়ে ঐ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল বাইক আরোহী এক ব্যক্তির। ঘটনাস্থলে মারা যায় ওই ব্যক্তি।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বীজপুর থানার পুলিশ। তড়িঘড়ি দেহটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কল্যাণী যে এন এম হাসপাতালে। ঘটনাস্থল থেকে ট্রাক ফেলে পালিয়ে যায় গাড়ির চালক। ঘাতক ট্রাকটিকে আটক করে নিয়ে যাওয়া হয় থানায়। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বীজপুর থানার পুলিশ।মৃত যুবকের নাম তাপস পাল (28)কাঁপা পলাশীপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা বলে জানতে পেরেছে বীজপুর থানার পুলিশ


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: