Friday, 4 September 2020

সল্টলেকের দত্তাবাদ চা-চক্রে ৩৯ জন তৃণমূল ও সিপিআইএম কর্মী যোগ দিলে বিজেপিতে

 

আজ সল্টলেকের দত্তাবাদের বিদ্যাধরী প্রাথমিক বিদ্যালয়ের সামনে চা চক্রে যান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে বিধাননগর পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের প্রায় ৩০ জন তৃণমূল ও সিপিআইএম কর্মী যোগ দিলো বিজেপিতে।
এদিন তিনিি আরো বলেন পুলিশ কোনোদিন সহযোগিতা করে না। পুলিশ সহযোগিতা করবে ভেবে প্রোগ্রাম করি না। আমরা ঠিক করেছি এই সরকারের বিরুদ্ধে, গণতন্ত্র হত্যার বিরুদ্ধে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত এসডিও অফিসের সামনে ধরণা দেবো, বিক্ষোভ দেখাব সে জন্য প্রোগ্রাম করব। এর জন্য পারমিশনের দরকার নেই। পুলিশ নিশ্চই চাইবে না আইন শৃঙ্খলা সমস্যা আর তার বিরুদ্ধে বিক্ষোভ দেখাব আর পুলিশ পারমিশন দেবে সহযোগিতা করবে। আমাদের অধিকার আছে বিরোধিতা করার রাজনৈতিক অধিকার। সে জন্য এসডিও অফিসের সামনে বসে অবস্থান করব বিক্ষোভ দেখাব। পুলিশ প্রত্যেক দিন বাধা দেয়। আমরা অভ্যস্ত। পুলিশ পুলিশের কাজ করবে আমরা আমাদের কাজ করব।
অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজির ঘটনা নিয়ে তিনি বলেন- নিয়ম করে প্রত্যেক সপ্তাহে অর্জুন সিং এর উপর অ্যাটাক করা হয়। তার বাড়িতে হামলা করা হয় এবং পুলিশ গিয়ে বিনা কারণে অর্জুন সিং এর বাড়ী ঢুকে হেরেসমেন্ট করে। গতকালও তাঁর বাড়ির সামনে বোমাবাজি হয়েছে দিনের বেলা, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। এটা অভ্যস্ত অর্জুন সিং এটাকে সামনা করার মতো হিম্মত রাখে এবং পুরো ভারতীয় জনতা পার্টি অর্জুন সিং এর পেছনে আছে। অনুব্রত মণ্ডল কে নিয়ে তিনি বলেন এটা নিয়ে আমার কিছু বলার নেই বীরভূমের লোকেরা এটার উত্তর দেবেন।




শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: