কাজের প্রলোভন দেখিয়ে ভিন রাজ্যে নিয়ে গিয়ে নাবালিকাকে একাধিকবার ধর্ষণ, মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে, অবশেষে নির্যাতিতা নিজেই বসিরহাট থানায় বাবা মাকে নিয়ে এসে অভিযোগ দায়ের করে। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার বসিরহাট থানার পিফা গ্রাম পঞ্চায়েতের পাইকপাড়া গ্রামে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ১৪ বছরের সপ্তম শ্রেণীর নাবালিকা ছাত্রীকে কাজের প্রলোভন দেখিয়ে অন্ধ্রপ্রদেশে নিয়ে গিয়েছিল প্রতিবেশী, বছর বাইশের যুবক সাদ্দাম গাজী।সম্পর্কে সে ওই নাবালিকার কাকা । সেখানে নিয়ে গিয়ে কাজের বদলে তাকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ নাবালিকার। অভিযুক্ত ওই যুবক নাবালিকাকে তার বাড়িতে এই কথা বলতে বারণ করে। ধীরে ধীরে ওই ছাত্রী শারীরিক ও মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। তার উপর লকডাউনের জেরে বাড়িও ফিরতে পারছিল না সে।
অভিযুক্ত যুবক ভাটার ঠিকাদারের কাজের সঙ্গে যুক্ত। আগস্ট মাসের ১ তারিখে পাইকপাড়ার বাড়িতে আসলে ওই নির্যাতিতা নাবালিকা ছাত্রী পুরো বিষয়টা গ্রামের মানুষকে জানিয়ে দেবে বলে যুবককে জানায়। ছাত্রীর অভিযোগ করে কয়েক মাস আগে সম্পর্কে কাকা সাদ্দাম তার মাথা ন্যাড়া করে দেয়। এমনকি ঐ যুবক নির্যাতিতা ও তার পরিবারকে একাধিকবার ভয় দেখায় যাতে তারা পুলিশে অভিযোগ না করে। বৃহস্পতিবার সন্ধ্যায় বসিরহাট থানায় নাবালিকা তার পরিবারকে সঙ্গে করে যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে। অভিযুক্ত যুবক পলাতক। নির্যাতিত ও তার পরিবার দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।



0 coment rios: