ঝাঁঝ বাড়ছে পেঁয়াজের, তবু থমকে নেই রপ্তানি
ঝাঁজালো হচ্ছে পেঁয়াজের ঝাঁজ ,প্রতি কেজি 45 টাকা থেকে 50 টাকা কিনতে হচ্ছে গ্রাহকদের।রাজ্যের বাজারগুলোতে পেঁয়াজের দাম ক্রমশ চলে যাচ্ছে গৃহস্থ নাগালের বাইরে।কিন্তু তারই মধ্যে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করছে কেন্দ্র সরকার, যেখানে ক্রেতারা চড়া দাম দিয়ে ঠিকমতো পেঁয়াজ কিনতে পারছেনা, এখানে প্রতিদিন ১ কেজি, ৫০০ গ্রাম লাগত সেখানে ১০০থেকে ১৫০ গ্রাম কেউ পেয়াজ কিনছে। সবমিলিয়ে যত সময় যাচ্ছে তত লাফিয়ে লাফিয়ে অগ্নিমূল্য হচ্ছে পেঁয়াজের দাম। যেখানে রাজ্যের মানুষ পেঁয়াজ পাচ্ছে না, সেখানে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করছে কেন্দ্র।চলতি মাসের 14 সেপ্টেম্বর তারিখে কেন্দ্রীয় সরকার রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল, কিন্তু নির্দেশিকা আবার তুলে নেয়ার ফলে পেঁয়াজ রপ্তানি হচ্ছে। চাহিদার তুলনায় যোগান কম ফলে দাম বেড়েছে পেঁয়াজের। যোগান ঠিকমতো আসছে না যার কারণে সময় যত যাচ্ছে অগ্নিমূল্য হচ্ছে পেঁয়াজের বাজার, ব্যবসায়ী মিহির ঘোষ বলেন গতকাল সোমবার থেকে আজ মঙ্গলবার মোট ৩৯ গাড়ি পেঁয়াজ মোট ৯00 টন পেঁয়াজ গিয়েছে বাংলাদেশে ,এদিকে রাজ্যের শহর ও শহরতলীর বাজারগুলোতে পেঁয়াজ অগ্নিমূল্য হচ্ছে। নতুন করে পেঁয়াজের রপ্তানির উপর কেন্দ্রীয়় সরকার নিষেধাজ্ঞা জারি না করলে পেঁয়াজ রপ্তানি বন্ধ না করলে আরো দাম বাড়বে পেঁয়াজের এমনটাই জানাচ্ছেন ব্যবসায়ীরা। এর ফলে দৈনন্দিন জীবনে হেঁসেলে গুরুত্বপূর্ণ এই পেয়াজ থেকে বঞ্চিত হবে রাজ্যবাসী একথা জানাচ্ছেন ক্রেতা থেকে বিক্রেতা সবাই।




0 coment rios: