Tuesday, 22 September 2020

পুরুলিয়ার জার্গ গ্রামে রহস্যময় প্রাণীর হানা সোস্যাল মিডিয়াতে গুজব নাকি সত্যি তদন্তে প্রশাসন

সোশ্যাল মিডিয়ায় অদ্ভুত দর্শন প্রাণীর আতঙ্কে পুরুলিয়ার জারগো গ্রামের বাসিন্দারা।স্থানীয় বাসিন্দাদের মধ্যে কেউ কেউ বলছে হায়না আক্রমণ করছে গ্রামবাসীদের কিন্তূ এই জায়গায় সোশ্যাল মিডিয়ায় ঘুরছে একটি মানুষ রুপি অদ্ভুত প্রাণীর  ছবি, এবিষয়ে নানান প্রশ্ন উঠছে যেমন আতঙ্কও ছড়াচ্ছে তেমন |ঘটনার সূত্রপাত কয়েকদিন পূর্বে জঙ্গলথেকে গরু নিযে ফেরার পথে হায়নার মুখোমুখি হয় জার্গো গ্রামের দম্পতি নন্দলাল মাহাতো। কোনোকিছু বুঝে ওঠার আগেই হায়নার হামলা থেকে কোনোরকমে প্রাণ বাঁচে আহত হয় দম্পতি |পরে বনদপ্তরের পক্ষথেকে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়, বর্তমানে তারা সম্পূর্ণ সুস্থ |
যদিও এলাকায় এখনও মাঝেমধ্যে দেখাযাচ্ছে হায়নার  দল। আতঙ্কে এলাকার কৃষকগণ বলে জানান আহত নন্দলাল মাহাতো ও রাজকুমার মাহাতো  |জার্গো গ্রামের  অরূপ কুমার মোদক জানান কয়েকদিন পূর্বে হায়নার আক্রমণে আহত হন গ্রামের দুইজন কিন্তূ বিষয়টি কে আড়াল করে সোশ্যাল মিডিয়ায় একটি মানুষ রুপি যে জন্তুটি ঘুরছে সেটা একেবারে ফেক বলে অমি মনে করি এবং যারা এধরণের পোস্ট করছে তাদের উপর ব্যবস্থা নেওয়া উচিত প্রশাসনের |
এবিষয়ে দফা রামপ্রসাদ বাদানা জানান এধরণের কোনো জন্তু নেই এটা এডিটিং করা ছবি। এনিয়ে আতঙ্কের কিছু নেই |যারা এধরণের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় আতঙ্ক ছড়াচ্ছে তাদের উপর নজর রাখা হচ্ছে। বিষয়টি পুলিশ ও সাইবার ক্রাইম বিভাগ দেখছে।পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং দোষীদের উপযুক্ত শাস্তি দেয়া হবে বলে জানায় প্রশাসনের পক্ষ থেকে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: