Tuesday, 22 September 2020

বিশ্ব গন্ডার দিবস উপলক্ষে বেঙ্গল সাফারি পার্কে বনমন্ত্রী রাজীব ব্যানার্জীর সাংবাদিক বৈঠক

মঙ্গলবার ছিল বিশ্ব গন্ডার দিবস।কিন্তু কিছু খামখেয়ালির জন্য দেশে ক্রমশই বন্যপ্রাণীর সংখ্যা হ্রাস পাচ্ছে।সেদিকে নজর রেখেই মঙ্গলবার রেল দপ্তর,বিদ্যুৎ দপ্তর ও ন্যাশনাল হাইওয়ের কর্মকর্তাদের সঙ্গে বেঙ্গল সাফারি পার্কে বনমন্ত্রী রাজীব ব্যানার্জী একটি সাংবাদিক বৈঠক করেন।বৈঠকের পর রাজীব ব্যানার্জী জানান,দেশে ক্রমশই বন্যপ্রাণীর সংখ্যা লুপ্ত হচ্ছে।প্রতিদিনই প্রায় খবর পাওয়া যায় কোথায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে আবার কোথায় কোনো দুর্ঘটনায় বন্যপ্রাণী প্রাণ হারাচ্ছে।
তাই আমাদের কোনো কর্মের ফলে যাতে কোনো পশু প্রাণ না হারায় সেইদিকে নজরদারি দিয়েই মঙ্গলবার তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়।তিনি আরো বলেন,রেল দপ্তরকে অনুরোধ করা হয়েছে বন্য এলাকায় তাদের স্প্রীড নিয়ন্ত্রণে রাখতে।চা বাগানগুলোর বিদ্যুৎ খুটিগুলির দিকে যথাযত নজরদারি রাখতে হবে,জাতীয় সড়কগুলিতে বোর্ড এবং রাবার স্প্রীড বেকার লাগাতে হবে। এই বিষয়গুলি নিয়ে এই দিনের বৈঠকে আলোচনা করা হয়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: