Tuesday, 22 September 2020

কেন্দ্রের কৃষক বিরোধী বিলের প্রতিবাদে, সিপিএমের বাসন্তী হাইওয়ে মিছিল

কেন্দ্রীয় সরকারের কৃষি বিল পাস এর বিরোধিতায় আজ বসিরহাট মহাকুমার হাসনাবাদ ব্লক ভেবিয়া বাস স্ট্যান্ড থেকে মালঞ্চ বাসন্তী হাইওয়ে হয়ে মিনাখা বাজার  পর্যন্ত প্রায় কুড়ি কিলোমিটার ব্যাপী এক  মোটরবাইকর‍্যালি আয়োজন করে সিপিএমের এসএফআই ও ডিওয়াইএফআই। মিনাখা ব্লকের সিপিআইএম এরিয়া কমিটির নেতা দিলীপ রায়, প্রদ্যুৎ রায় ও নাজিমুল লস্করের নেতৃত্বে এই মিছিল শুরু হয় মঙ্গলবার বেলা বারোটা থেকে।মূলত কেন্দ্র সরকারের একতরফাা ভাবে  কৃষক বিরোধী বিল পাস ও রাজ্যসভার সাংসদের বহিষ্কার করার প্রতিবাদে এই মিছিলের আয়োজন করা হয়।
সিপিআইএমের দাবি এই বিল পাস হওয়ার ফলে ফড়ে দালালদের হাতে চলে যাবে কৃষক সমাজের  জীবন-জীবিকা। যার ফলে কৃষকরা  আগামী দিনে ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়তে পারে । এর পাশাপাশি বেকারদের কাজের দাবি , পরিযায়ী শ্রমিক দের যোগ্যতা অনুযায়ী তাদের বিভিন্ন কর্মস্থলে কাজের দাবি সহ বেশকিছু অন্যান্য দাবি নিয়ে আজ বিশেষ করে মূলত মালঞ্চ রোড ও কলকাতা-বাসন্তী হাইওয়েতে তারা মিছিল করে। মিছিল শেষে একটি পথসভার ও আয়োজন করাা হয়। বহু কৃষক আজি মিছিল ও পথসভা অংশগ্রহণ করে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: