বসিরহাট মহাকুমার বসিরহাট পৌরসভার 13 ও 14 নম্বর ওয়ার্ডে বেহাল রাস্তা ও নিকাশি ব্যবস্থার জন্য রাস্তা কেটে অবরোধ করলো আজ স্থানীয় বাসিন্দারা। তাদের একটাই দাবি দীর্ঘদিন ধরে রাস্তা খারাপ হয়ে পড়ে আছে কাউন্সিলারের কোনো হেলদোল নেই অল্প বৃষ্টিতেই উঠোনে ও ঘরে জল জমে যাচ্ছে, বাইরে বেরোতে পারছে না পৌরবাসীরা। একাধিক বার কাউন্সিলের কে জানানো সত্ত্বেও কাউন্সিলররা একে অপরের উপর দোষ চাপিয়ে নিজেরা সরে যাচ্ছে এর ফলে বিপাকে পরছে পৌরবাসীরা।
উঠোনে জমা জলে পোকামাকড়ের উপদ্রব দেখা দিয়েছে। এর থেকে মুক্তি পেতে আজ রাস্তা কেটে বাঁশের ব্যারিকেড দিয়ে বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের দাবি ,অল্প বৃষ্টি হলেই রাস্তার উপর এক হাঁটু জল জমে যায়। ড্রেন সংস্কার নেই বহুদিন।তাই আজ তারা রাস্তা কাটতে বাধ্য হলেন।13 নম্বর 14 নম্বর ওয়ার্ডের বডার এই রাস্তা ভোট আসলেই শুধু প্রতিশ্রুতি বাস্তবে কাজ হয়না এমনটাই অভিযোগ পৌর নাগরিকদের তাদের দাবি অবিলম্বে রাস্তা সারাই না হলে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।




0 coment rios: