খড়দহে বিজয়ী কাউন্সিলরের বাড়িতে বোমাবাজি, প্রকাশ্যে শাসক দলের গোষ্ঠী কোন্দল
উত্তর ২৪ পরগনার খড়দহ কুলিন পাড়ায় ২১ নং ওয়ার্ডের কাউন্সিলার দোলা দাসের বাড়িতে বোমাবাজি। অভিযোগ গত শনিবার কাউন্সিলরের দেওয়রের সাথে তাদের সম্পত্তি নিয়ে বিবাদ হয় সেই ঘটনার সাথে দলের একাংশ যুক্ত বলে অভিযোগ করেন কাউন্সিলার দোলা দাস।সেই ঝামেলার জেরেই এই বোমাবাজির ঘটনা বলে অভিযোগ করেন কাউন্সিলার দোলা দাস। আর এই বোমাবাজির ঘটনা নিয়ে প্রকাশ্যে চলে এলো শাসক দলের গোষ্ঠী কোন্দল। কাউন্সিলর অভিযোগ করেন এই ঘটনায় তার বৃদ্ধা শ্বাশুড়ি অনিতা দাস আতঙ্কে রয়েছেন। তবে এ বিষয় নিয়ে কোনও মন্তব্য করতে চাননি পুর প্রশাসক কাজল সিনহা।


0 coment rios: