Thursday, 24 September 2020

হাবরায় দম্পতি খুনের ঘটনার তদন্তে নয়া মোড়, পুলিশের হাতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

চলতি মাসের 15 তারিখ রাত আড়াইটে নাগাদ হাবড়ার টুনিঘাটা লন্ডন পাড়া এলাকায় নিজেদের বাড়িতেই গুলিবিদ্ধ হয় রামকৃষ্ণ মন্ডল ও লীলারানী মন্ডল । ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে মৃত দম্পতি খুনে অভিযুক্ত হিসাবে ধরা হয়েছিল তন্ময় বর নামে কাশিপুর কলতলা এলাকার বাসিন্দা এক যুবককে ।
তাকে 14 দিনের পুলিশ হেফাজতে নিলেও পুলিশের কাছে খুনের ঘটনার কথা স্বীকার করেনি তন্ময় । যদিও পরিবারের অন্যান্যদের প্রতিও পুলিশের কড়া নজরদারি ছিলো । আর তাতেই এল সাফল্য । মৃত দম্পতির জামাই ও তার বন্ধুকে গ্রেফতার করল পুলিশ । বুধবার রাতে হাবড়ায় নিজেদের বাড়ি থেকেই তাদের ধরা হয় ।ধৃত অজয়ের বাড়ি থেকে একটি বন্দুক উদ্ধার করা হয়েছে ।তবে এটি খুনে ব্যবহৃত বন্দুক কিনা তা তদন্ত করছে হাবড়া থানা ।
অজয় এবং বান্টির বছর তিনেক ধরে পরিচয় ছিল । ইদানিং তারা একসঙ্গে ইউটিউবে ভিডিও তৈরি করত ।তদন্তকারীরা জানতে পেরেছে ইদানিং মার্কেটে কয়েক লক্ষ টাকা দেনা হয়ে গিয়েছিল বান্টি । যে কারণেই তার শ্বশুর- শাশুড়িকে টাকা চেয়ে চাপ দেওয়া হতো । টাকা না দেওয়াতেই তাদেরকে খুন ছক করে সে । বান্টি সহযোগী হিসেবে অজয়কে নেয় । কাজ হাসিল হলে অজয়কে মোটা টাকা দেওয়া হবে এমনটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে । বুধবার রাতেই বান্টি কে তার জয়গাছি বাড়ি থেকে ও অজয়কে দক্ষিণ হাবড়ার বাড়ি থেকে গ্রেফতার করা হয়  । বৃহস্পতিবার 14 দিনের পুলিশ হেফাজত চেয়ে তোলা হবে বারাসত আদালতে ।



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: