Wednesday, 23 September 2020

টিভি ঠিক করতে এসে একা পেয়ে ধর্ষণ স্বামী পরিত্যাক্তা মহিলাকে

 

টিভি ঠিক করতে এসে,স্বামী পরিত্যাক্তা মহিলাকে একা পেয়ে ধর্ষণ করল এক যুবক। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগর 10 নম্বর ওয়ার্ডে ।গত 25 তারিখে একটি নতুন টিভি আনে নির্যাতিতার পরিবার। কোম্পানি লোক এসে টিভি লাগিয়ে দিয়ে যায়। কিন্তু দুদিন পরে টিভি আর চলে না। তখন তারা কেবিল অফিসে ফোন করে। কেবিল অফিস থেকে একজন কর্মীকে পাঠায়। তার নাম অর্ক বিশ্বাস( বয়স 34 )অশোকনগর সেনডাঙ্গা বাসিন্দা।অভিযোগ ফাঁকা বাড়িতে টিভি ঠিক করতে এসে সে স্বামী পরিত্যাক্তা বছর ২৬শের মহিলাকে ধর্ষন করে। কিছুদিন যাবাৎ নার্ভের সমস্যায় ভুগছিলেন ঐ মহিলা। সেই সুযোগে বাড়িতে কেউ না থাকায় অর্ক বিশ্বাস ওই মহিলাকে ধর্ষণ করে। এই কথা যদি কেউ জানতে  পারে, তাহলে তোকে প্রাণে মেরে ফেলবো এই ভয় দেখিয়ে যায় সে ওই মহিলাকে। মঙ্গলবার সকালে অর্ক বিশ্বাস ওই মহিলার বাড়িতে আসে। তখন ঐ মহিলার মা বাড়িতে ছিলেন। তার সন্দেহ হয়। যখন দেখেন সেই ছেলেটি মেয়ের হাত ধরে অন্য ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। মেয়েটির মা দেখেে ফেলায় অর্ক বিশ্বাস ওখান থেকে পালিয়ে যায়। মেয়েটির মা জানান, "আমি মেয়েকে জিজ্ঞাসা করতে  সব বলে দেয়"।কিছুদিন যাবৎ মা বাড়ি না থাকলেই ছেলেটি তখন বাড়িতে এসে তাঁকে ধর্ষণ করে। ঘটনাটি শোনার পরে ওই মহিলার মা ও ওই মহিলা এসে অশোকনগর থানায়। লিখিত অভিযোগ দায়ের করে। অশোকনগর থানার পুলিশ অর্ক বিশ্বাসকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: