বসিরহাট মহাকুমার হাড়োয়া থানার গোপালপুর মেছো ঘেরি এলাকা ঘটনা আজ বৃহস্পতিবার ভোররাতে 4 সশস্ত্র ডাকাত জড়ো হয়েছিল এলাকায় ডাকাতি ও মেছোঘেরি লুট করার জন্য। গোপন সূত্রে খবর পেয়ে হাড়োয়া থানার পুলিশ আধিকারিক বাপ্পা মিত্রের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে হাতেনাতে পাকড়াও করে সশস্ত্র ডাকাত দের। ঘটনাস্থল থেকে চার দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি গুলিভর্তি বন্দুক,ভোজালি,লোহার রড উদ্ধার করেছে পুলিশ।এই চারজন দুষ্কৃতীর মধ্যে দুজনের বাড়ি উত্তর 24 পরগনা মাটিয়া থানা এলাকায় বাকি দুইজনের দক্ষিণ 24 পরগনা কাশিপুর থানা এলাকায়। বিভিন্ন থানায় পুলিশের খাতায় দুষ্কৃতীদের দীর্ঘদিন ধরে নাম ছিল। পুলিশ এদের খুঁজে বেড়াচ্ছিল বহুদিন ধরে। অবশেষে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ ধৃত চার দুষ্কৃতীকে আজ বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।
Thursday, 24 September 2020
Author: subhajit
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.


0 coment rios: