নিউটাউন যাত্রাগাছি এলাকা থেকে গ্রেফতার রাজারহাট নিউটাউন এলাকার ত্রাস দুই ছিনতাইবাজ এবং মাদক পাচার চক্রের দুই পান্ডা।গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় আড়াই লিটার কোডাইন মিক্সার মাদক, একটি বাইক।ধৃতদের নাম হায়দার আলী মন্ডল ও গিয়াসউদ্দিন মোল্লা ।ধৃতরা রাজারহাট থানা এলাকার বাসিন্দা।আজ ধৃতদের বারাসাত কোর্টে তোলা হবে।
পুলিশ সূত্রে খবর , সোর্স মারফত খবর পেয়ে যাত্রাগাছি ব্রিজের নীচে থেকে দুজনকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার হয়।ব্যাগের মধ্যে থেকে উদ্ধার হয় মাদক।এর পর থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদে জানতে পারে যে তারা রাজারহাট নিউটাউন এর বিভিন্ন এলাকাতে মাদক বিক্রি করে।এর পাশাপাশি তারা আরো স্বীকার করে যে নিউটাউন এর বিভিন্ন এলাকায় তারা সন্ধ্যের পর বাইকে করে মোবাইল ছিনতাই করতো।এর সাথে আর কারা কারা জড়িত আছে তার খোঁজ চালাচ্ছে পুলিশ।



0 coment rios: