Thursday, 24 September 2020

রাজ্যপালের নাম এ বিধান নগর পূর্ব থানায় অভিযোগ দায়ের শিবসেনার

বিধান নগর পূর্ব থানায় রাজ্যপাল জগদীপ ধনকর এর নামে অভিযোগ দায়ের করলেন শিবসেনার সাধারণ সম্পাদক অশোক সরকার ।তার অভিযোগ গত ছয় থেকে সাত মাস হচ্ছে রাজ্যপাল রাজ্যপালের কাজ না করে শুধুমাত্র ট্যুইট করে যাচ্ছেন সরকারের বিরুদ্ধে। যে জিনিসটা কোনদিন হয়নি সরকারের বিরুদ্ধে সরকারের মাথা হয়ে সেটা বলছেন। এটা মেনে নেওয়া যাচ্ছে না।
তার আরও অভিযোগ উনি বিজেপির ক্যাডার হয়েছেন উনি দলবদল করে বিজেপিতে এসেছেন এখন এরকম একটা পোস্ট পেয়েছেন যাতে তিনি থাকতে পারেন সেই জন্য এই কান্ড গুলো করছেন। পাশাপাশি রাজভবন কে বিজেপির অফিস বানিয়ে ফেলেছেন। আমরা দেখা করতে চাইলে সময় দিচ্ছে না বিজেপির প্রতিনিধিদল দেখা করতে গেলে যখন তখন সময় দিচ্ছে। আমরা দেখা করতে চাইলেই বলছে করোনা পরিস্থিতিতে দেখা করা সম্ভভব নয় বলে এড়িয়েে যাচ্ছেন।এগুলোকে মেনে নেওয়া যায় না যাতে বিজেপির সুবিধা হয় সেই সমস্ত কাজকর্ম উনি করে যাচ্ছেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: