Thursday, 24 September 2020

সমুদ্র পাড়ে হকার উচ্ছেদ অভিযান, বিপাকে প্রায় 700 পরিবার

 

দীঘা  সী বিচ থেকে  হকার উচ্ছেদ  অভিযান  চালানো  দীঘা  শঙ্কর পুর উন্নয়ন পর্ষদ ও দীঘা  থানা।এই উচ্ছেদের ফলে প্রায় সাতশ হকারদের রুজি রোজগার বিপন্ন হল।প্রায় পাঁচ শতাধিক ফুটের দোকান তোলা হয় গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত।বাকিদের তোলা চলছে। হকারদের অভিযোগ দিঘা বীচ ও রাস্তাঘাট সর্বদা তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন।দীর্ঘ কয়েক মাস লকডাউন এর ফলে দিঘা বন্ধ ছিল।
তারা রুজিরোজগার করতে না পেরে সংসার চালাতে পেরেছিলনা।সবে দিঘা খুলেছে।পর্যটকরা আসতে সুরু করেছে।সরকারী অতিমারীর নিয়ম বিধি মেনে তারা ফূটে ব্যবসা করছিল।তাও কোন সুযোগ না দিয়েই  হঠাৎ করে তাদের জোরজুলুম করে তুলে দিল।আর এর ফলে এই সাতশ পরিবারকে অনাহারে দিন কাটাতে হবে।এই বিষয়ে উন্নয়ন পর্ষদের আধিকারিকরা ক্যামেরার সামনে কিছুই বলতে চাননি।তবে উপর থেকে তোলার নির্দেশ ছিল তাই তোলা হয়েছে বলে জানা গেছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: